স্কুলে OctoStudio

শিক্ষার্থীরা কীভাবে OctoStudio ব্যবহার করে অন্বেষণ করছে, তৈরি করছে এবং শিখছে দেখ।

শিক্ষার্থীদের সৃজনশীল শেখায় যুক্ত কর

OctoStudio একটি ফ্রি সৃজনশীল কোডিং অ্যাপ, যা দিয়ে ট্যাবলেট, Chromebook এবং স্মার্টফোনে সহজেই ইন্টারেক্টিভ অ্যানিমেশন ও গেম তৈরি করা যায়। শিক্ষার্থীরা নতুন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারে, যা বাস্তব জগত ও ডিজিটাল তৈরিকে একসাথে যুক্ত করে।

OctoStudio বিভিন্ন বিষয়ে সাক্ষরতা, কম্পিউটেশনাল চিন্তা এবং সৃজনশীল শেখাকে সহায়তা করে। OctoStudio ডিজাইন ও তৈরি করেছে MIT মিডিয়া ল্যাবের Scratch-এর নির্মাতারা।

এক নজরে OctoStudio

সবার জন্য ফ্রি

বিজ্ঞাপনমুক্ত ও গোপনীয়তা সুরক্ষিত

অনূদিত

৩০টিরও বেশি ভাষায় পাওয়া যায়

সহজলভ্য

iOS এবং Android-এ স্ক্রিন রিডারের সাথে কাজ করে

শিখতে সহজ

কোনো কোডিং অভিজ্ঞতার দরকার নেই

সব বয়সের জন্য উপযোগী

সবার জন্য উপযোগী, ৭+ বছর বয়সীদের জন্য তৈরি

অফলাইনে কাজ করে

ইন্টারনেট সংযোগ ছাড়াই প্রজেক্ট তৈরি কর

The Reference Guide includes an overview of this activity and other helpful materials for facilitating a class or workshop on this theme.

শেখার উপকরণ

OctoStudio টিম শ্রেণিকক্ষ এবং অনানুষ্ঠানিক শেখার পরিবেশের জন্য নানা অ্যাক্টিভিটি তৈরি করেছে। 

শেখার উপকরণে যাও

পাঠ্যক্রম জুড়ে শেখা

যেকোনো শ্রেণি ও বিষয়ে OctoStudio ব্যবহার কর—শ্রেণিকক্ষে, লাইব্রেরিতে, ফিল্ড ট্রিপে, বা যেখানেই শেখা হয়।

পরিবেশ বিজ্ঞানের সাথে মিথস্ক্রিয়া কর

শিক্ষার্থীরা গাছপালা ও প্রাণীর ছবি আঁকে বা তোলে, এরপর কোডিং ব্লক ব্যবহার করে তাদের স্থানীয় পরিবেশ নিয়ে ইন্টারেক্টিভ প্রজেক্ট তৈরি করে।

আরও জানো

বই-কে জীবন্ত কর

শিক্ষার্থীরা বই থেকে ছবি ও লেখা নেয়, এরপর ভাষ্য, সাউন্ড এফেক্ট এবং কোডিং ব্লক যোগ করে গল্পের নিজস্ব অ্যানিমেটেড রূপ তৈরি করে।

আরও জানো

বাস্তব জীবনের সমস্যায় সৃজনশীল সমাধান

শিক্ষার্থীরা একটি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে বের করে, এবং সেই বিষয়ে সচেতনতা ও আগ্রহ বাড়াতে ইন্টারেক্টিভ প্রজেক্ট তৈরি করে।

আরও জানো

সহজলভ্যতা

OctoStudio বিভিন্ন সক্ষমতার শিক্ষার্থীদের সহায়তার জন্য তৈরি, যার মধ্যে দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ আছে। অ্যাপটি প্রকাশের নানা উপায় সমর্থন করে, যেমন শব্দ, হ্যাপটিক্স, ভিজ্যুয়াল এবং মোশন। এটি সেন্সরের মাধ্যমে শারীরিক মিথস্ক্রিয়াও সমর্থন করে (যেমন ঝাঁকুনি, কাত করা, ট্যাপ, এবং ম্যাগনেট সেন্সিং)।

সহজলভ্যতা পেজে যাও

শিক্ষার্থীর গোপনীয়তা

OctoStudio অ্যাপ কোনো ব্যক্তিগত বা অন্য কোনো ডেটা সংগ্রহ করে না এবং কোনো বিজ্ঞাপন দেখায় না। OctoStudio জাতীয় ডাটা গোপনীয়তা চুক্তি (NDPA) মেনে চলে। আরও জানতে আমাদের শিক্ষার্থীর ডেটা গোপনীয়তা পেজ দেখ।

শিক্ষার্থীর ডেটা গোপনীয়তা পেজে যাও
OctoStudio ওয়েবসাইট শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করে। আরও জানতে দেখুন আমাদের গোপনীয়তা নীতি।